ব্যবহারের শর্ত
হিসাবঘর (app.hishabghor.com) চালায় Tizfai Technologies AB (সুইডেন)। অ্যাকাউন্ট খুলে বা অ্যাপ ব্যবহার করে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।
অ্যাকাউন্ট
সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন আর পাসওয়ার্ড নিজের কাছে রাখুন। আপনার অ্যাকাউন্টে, আর আপনার যোগ করা টিম সদস্যদের মাধ্যমে যা হয়, তার দায় আপনার। টিম সদস্যদের অনুমতি আপনি নিজে ঠিক করেন।
প্ল্যান, ট্রায়াল আর পেমেন্ট
- ব্যক্তিগত হিসাবের জন্য ফ্রি প্ল্যান আছে, তার সীমা দামের পাতায় লেখা।
- নতুন ব্যবসার ওয়ার্কস্পেস ৭ দিনের ফ্রি ট্রায়ালে শুরু হয়। ট্রায়াল শেষে প্ল্যান না নেওয়া পর্যন্ত সেখানে নতুন কিছু লেখা যায় না; তথ্য মুছে যায় না।
- পেইড প্ল্যানের দাম টাকায়, মাসিক বা বাৎসরিক। অ্যাপের সাবস্ক্রিপশন পাতায় দেখানো মাধ্যমে পেমেন্ট করে ট্রানজেকশন আইডি দিলে, যাচাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যান চালু হয়।
- মেয়াদ শেষের আগে আবার পেমেন্ট না করলে, মেয়াদ শেষে ওয়ার্কস্পেসে নতুন কিছু লেখা বন্ধ হয়ে যায়; তথ্য থাকে, পেমেন্ট করলে আবার চালু হয়।
- দাম বদলালে আগেই জানানো হবে; চলতি মেয়াদের দাম বদলায় না।
- টাকা ফেরতের নিয়ম রিফান্ড নীতিতে লেখা আছে।
আপনার তথ্য আপনার
আপনার লেখা সব হিসাবের মালিক আপনি। অ্যাপটা চালানোর জন্য যতটুকু দরকার, শুধু ততটুকুর জন্য আমরা তা সংরক্ষণ ও প্রসেস করি। যেকোনো সময় পুরো ওয়ার্কস্পেসের ব্যাকআপ নামিয়ে নিতে পারেন। কীভাবে তথ্য রাখি, তা গোপনীয়তা নীতিতে আছে।
যা করা যাবে না
- বেআইনি কাজে বা প্রতারণায় হিসাবঘর ব্যবহার।
- অন্যের অ্যাকাউন্ট বা ওয়ার্কস্পেসে ঢোকার চেষ্টা, বা অ্যাপের নিরাপত্তা ভাঙার চেষ্টা।
- ক্ষতিকর ফাইল আপলোড, বা স্বয়ংক্রিয় প্রোগ্রাম দিয়ে অ্যাপে অস্বাভাবিক চাপ দেওয়া।
- আমাদের লিখিত অনুমতি ছাড়া অ্যাপটা আবার বিক্রি করা।
হিসাবের দায়িত্ব আপনার
হিসাবঘর হিসাব রাখার একটা টুল। আপনার লেখা হিসাব, কর, ভ্যাট আর অন্য সরকারি রিটার্ন ঠিক কি না, তার দায়িত্ব আপনার। অ্যাপের কোনো হিসাব বা রিপোর্ট আইনি বা হিসাবরক্ষণ পরামর্শ নয়; দরকারে একজন হিসাবরক্ষকের পরামর্শ নিন।
সেবা চালু থাকা
অ্যাপ সবসময় চালু রাখার চেষ্টা করি, তবে রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত সমস্যায় মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। নিয়মিত নিজের ব্যাকআপ নামিয়ে রাখার পরামর্শ দিই।
দায়ের সীমা
আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকু পর্যন্ত: পরোক্ষ ক্ষতি, ব্যবসার লাভ বা তথ্য হারানোর জন্য আমরা দায়ী নই, আর কোনো দাবিতে আমাদের মোট দায় আগের ১২ মাসে আপনি আমাদের যত টাকা দিয়েছেন তার বেশি নয়। আপনার দেশের আইনে যে অধিকার বাদ দেওয়া যায় না, তা এতে কমে না।
বন্ধ করা
যেকোনো সময় ব্যবহার বন্ধ করতে পারেন। এই শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারি; সম্ভব হলে আগে জানাব আর তথ্য নামিয়ে নেওয়ার সময় দেব।
শর্ত বদলালে
বড় বদল হলে আগে জানাব। বদলের পরও ব্যবহার করলে নতুন শর্ত মেনে নেওয়া হয়।
আইন
এই শর্ত সুইডেনের আইনে চলবে। আপনার দেশের ভোক্তা সুরক্ষা আইন যে অধিকার দেয়, তা বহাল থাকবে।
যোগাযোগ
Tizfai Technologies AB, সুইডেন। info@hishabghor.com · WhatsApp +8801947996585