হিসাবঘর ফোনে ইনস্টল করুন
প্লে-স্টোর লাগে না। ব্রাউজার থেকে এক মিনিটে ইনস্টল হয়, তারপর হোম স্ক্রিনের আইকন থেকে অ্যাপের মতোই খোলে।
অ্যান্ড্রয়েড (Chrome)
- Chrome-এ app.hishabghor.com খুলে লগইন করুন।
- নিচে “ইনস্টল করুন” বার্তা এলে সেটা চাপুন।
- বার্তা না এলে ওপরের তিন ডটের মেনু (⋮) থেকে “অ্যাপ ইনস্টল করুন” বা “হোম স্ক্রিনে যোগ করুন” বেছে নিন।
- হোম স্ক্রিনে হিসাবঘরের আইকন আসবে। এখন থেকে সেখান থেকেই খুলুন।
আইফোন (Safari)
- Safari-তে app.hishabghor.com খুলে লগইন করুন।
- নিচের শেয়ার বোতাম (ওপরে তীর দেওয়া চৌকো) চাপুন।
- তালিকা থেকে “Add to Home Screen” বেছে নিন।
- ডান কোণে “Add” চাপুন। হোম স্ক্রিনে আইকন আসবে।
আইফোনে নোটিফিকেশন পেতে হলে হোম স্ক্রিনে এভাবে যোগ করা থাকতে হয় (iOS 16.4 বা নতুন)।
কম্পিউটার (Chrome বা Edge)
- Chrome বা Edge-এ app.hishabghor.com খুলুন।
- ঠিকানার ঘরের ডান পাশে ইনস্টলের আইকনটি চাপুন।
- “ইনস্টল” চাপুন। হিসাবঘর আলাদা জানালায় খুলবে, স্টার্ট মেনু বা ডকেও থাকবে।
নোটিফিকেশন চালু করুন
অ্যাপের সেটিংস থেকে নোটিফিকেশন চালু করলে বাজেট পার হওয়ার আগে, বাকি আদায়ের সময় আর স্টক কমে এলে ফোনে খবর আসবে।