হিসাবঘর

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর, ২০২৬

পেমেন্ট হাতে যাচাই করা হয়, তাই কোনো ভুল হলে সহজে ঠিক করা যায়। নিয়মগুলো সংক্ষেপে:

ফ্রি প্ল্যান আর ট্রায়াল

ফ্রি প্ল্যান আর ৭ দিনের ট্রায়ালে কোনো টাকা লাগে না, তাই ফেরতের প্রশ্নও নেই।

প্রথম পেমেন্ট: ৭ দিনে পুরো টাকা ফেরত

কোনো পেইড প্ল্যানের (মাসিক বা বাৎসরিক) প্রথম পেমেন্টের পর প্ল্যান চালু হওয়ার ৭ দিনের মধ্যে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।

ভুল বা দুবার পেমেন্ট

ভুল অঙ্ক পাঠালে, একই পেমেন্ট দুবার করলে, বা পেমেন্টের পর ২৪ ঘণ্টায়ও প্ল্যান চালু না হলে, বাড়তি বা পুরো টাকা ফেরত দেওয়া হয়।

এরপরের মেয়াদ

চলতি মেয়াদের মাঝখানে বাতিল করলে বাকি দিনের টাকা ফেরত হয় না; প্ল্যান মেয়াদ শেষ পর্যন্ত চালু থাকে, তারপর আর নবায়ন হয় না।

কীভাবে চাইবেন

ট্রানজেকশন আইডি আর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছিলেন তা জানিয়ে লিখুন: info@hishabghor.com · WhatsApp +8801947996585। অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে একই মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠানো হয়। পাঠানোর খরচ আমরা বহন করি।

ব্যতিক্রম

প্রতারণা বা এই নীতির অপব্যবহার হলে রিফান্ড দেওয়া হয় না।